হবিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর মুনতাহা নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন ও উদ্ধার করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, স্থানীয়দের নিকট থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed