মৌলভীবাজারে ৭৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, চালক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে প্রায় ৭৩ লাখ টাকার ভারতীয় অবৈধ প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালককেও আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় এ অভিযান চালায় পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ ও রাজনগর হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করছিল।
আটক ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের বাসিন্দা।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, অভিযানে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকের ভেতর থেকে প্রায় ৩০০ কেজি খালি কার্টুন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক লালন মিয়া ভারতীয় চোরাই পণ্য পরিবহনের কথা স্বীকার করেছে। সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে পলাতক আসামি রুবেল মিয়ার পরিচিত এবং রুবেলের ভাঙারির আড়ালে পরিচালিত চোরাই পণ্যের ব্যবসার অংশ হিসেবে কাজ করতো।
তিনি আরও বলেন, পণ্যগুলো সিলেটের চালিবন্দর এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো তারা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পণ্যের ওপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রাখা হতো। এই ঘটনায় আটক লালন মিয়া, পলাতক রুবেল মিয়া ও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮)Read More
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনেRead More



Comments are Closed