গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু, ক্লাস ১১ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রোববার (৪ আগস্ট)।
এই ভর্তি কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত। ভর্তিপরবর্তী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১১ আগস্ট থেকে।
ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্টুডেন্ট প্যানেলে উল্লেখিত তথ্য অনুযায়ী যেই বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী তার মূল নম্বরপত্র অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে না।
গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ১১ আগস্ট থেকে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং গুচ্ছভুক্ত ভর্তি প্ল্যাটফর্মে (https://gstadmission.ac.bd/) পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছেন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed