Main Menu

তাহিরপুরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও প্লাস্টিক চাই জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (৩ আগস্ট) এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালেই জব্দকৃত জাল ও প্লাস্টিকের বোতলগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Manual5 Ad Code

অভিযান শুরুর আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হাওর এলাকার স্থানীয়দের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code