সিলেট জেলা ও মহানগর বিএনপির দু’দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দুদিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সিলেট জেলা বিএনপির অধীনস্থ ১৮টি উপজেলা ও পৌরসভা ইউনিটে নিজস্ব ব্যবস্থাপনায় ও স্থানীয় বাস্তবতা অনুযায়ী “বিজয় মিছিল” অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিট নিজ দায়িত্বে মিছিলের স্থান ও সময় নির্ধারণ করে কর্মসূচি পালন করবে।
বুধবার (৬ আগস্ট) বিকাল ৩ টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির সরাসরি ব্যবস্থাপনায় নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হবে “ছাত্র–জনতার বিজয় মিছিল”। এ কর্মসূচিতে জেলার আওতাধীন ১৮টি উপজেলা ও পৌর ইউনিটের সক্রিয়, উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণ বাধ্যতামূলক।
এই কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী জনগণকে স্বতঃস্ফূর্ত, ঐক্যবদ্ধ ও নিরবিচল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed