সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
তিনি জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed