হবিগঞ্জে আসামির জামিন নিয়ে দুই ছাত্রদল নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার আসামির জামিন নিয়ে দুই ছাত্রদলের নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা আদালতপাড়ায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মারুফকে মারপিট করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
পরে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার এক আসামির জামিন নিয়ে দুই নেতা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এই বিষয়টিই সংঘর্ষের মূল কারণ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed