বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, ২ যাত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও এনএসআই টিম ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৯২০ কৌটা পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আসা ফ্লাইটের (BS-350) দুই যাত্রীর ব্যাগেজে এসব পণ্য পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, ফেনীর ছাগলনাইয়ার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারীর মো. মিজানুর রহমান
আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম ব্যাগেজ স্ক্যানিং করে।
এ সময় সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় সকাল সাড়ে ৬টায় তল্লাশির মাধ্যমে কাস্টমস ও এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম সিগারেট ও ক্রিম উদ্ধার করে।
এরপর উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed