Main Menu

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

গত ২৭ জুলাই (রোববার) বিকাল ৫টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহত আলাউদ্দিন ওই এলাকার রুহুন মিয়ার ছেলে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম।

Share





Related News

Comments are Closed