বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১০ রোহিঙ্গা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে ৫২-বিজিবির লাতু বিওপি’র একটি টহল দল তাদের আটক করে।
আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রায় পাঁচ বছর আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তারের পর সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বড়লেখা সীমান্ত দিয়ে পুশইন করে দেয়।
৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed