হবিগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হওয়ার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৭ জুলাই) দুপুরে র্যাব-৯ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফল থানার বাংলাবাজার এলাকা থেকে অভিযুক্ত আকাশ মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের নুর মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের পর ভুক্তভোগী কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানাজানি হলে গত ২৭ মে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা (নং-৪২) দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed