প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব
আর্ন্তজাতিক ডেস্ক: ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। সৌদিতে ইতোমধ্যে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের দেশে ফেরার সুযোগ আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।
চলতি বছরের ২৬ জুলাই থেকে এটি কার্যকর শুরু হয়েছে বলে নতুন ঘোষণায় জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের।
দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই, ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।
এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অধিদপ্তর ৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। এর মেয়াদ ফের এক মাস বাড়াল দেশটি।
বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে।
অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed