হবিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মো. রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায় রেজাউল হক নামে ওই কিশোর বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে ঝরের সাথে বৃষ্টিপাত শুরু হলে রেজাউল হক বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কান্ত নাথ।
এ ঘটনায় রেজাউল হকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed