সিলেট ছাত্রলীগ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাই রোড এলাকায় স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
আহত ও আটক ওই নেতার নাম আব্দুল আহাদ (২৭)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার বাসিন্দা ও গোলাম গফুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সাপ্লাই রোড এলাকায় জনতা আব্দুল আহাদকে ধরে ফেলে এবং মারধর করে থানায় সোপর্দ করে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সোমবার রাতে স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল আহাদকে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলাও রয়েছে। বর্তমানে তিনি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed