সিংড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন—হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) কোরবান, নাজমুল (৩৫), জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০) ও সাগর (২৫)।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “পরিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Related News
নাটোরের এক গ্রামেই ৪ শতাধিক ‘ঘরজামাই’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে স্ত্রী-সন্তান নিয়েRead More
পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন
Manual4 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যেRead More



Comments are Closed