সিলাম মদিনাতুল উলূম মাদরাসায় ১০ হাফেজকে পাগড়ি প্রদান
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রারাসায় ১০জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সিলাম পশ্চিম পাড়াস্থ জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রারাসা হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ আবু উবায়েদ মিলন।
মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আখলাক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারী আবু সাঈদ জুবেরি ছাদ।
এসময় ব্যবসায়ী আব্দুল করিম, বিশিষ্ট মুরব্বি চান মিয়া, সালেক উদ্দিন মন্টু, সমাজসেবী মিসবাহ উদ্দিন, আলীম উদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বার সাদিক মিয়া, সমাজসেবী ময়নুল ইসলাম, মাহবুবুর রহমান, নাঈম আহমদ, রাজন আহমদ, জগলুল উদ্দিন, ফরিদুর রহমান, নূর মিয়া, বুরহান উদ্দিন, অভি আবিদ মাইদুল প্রমুখ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা কুরআনে হাফেজদেরকে সার্টিফিকেট এবং উপহার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ আবু উবায়েদ মিলন বলেন, কোরআনে হাফেজকে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে সম্মানিত ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। হাফেজ এর মা বাবার জন্য রয়েছে সুসংবাদ। হাশরের মাঠে তাদের মাথায় মুকুট পরানো হবে। সব শিক্ষা, সম্পদ মরার পর শেষ হয়ে যাবে কিন্তু যাদের অন্তরে কোরআন থাকবে তারাই সাফায়াত পাবেন। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতা ও সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed