Main Menu

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ের রজ্জুপথ (রোপওয়ে) এলাকার সংরক্ষিত অংশে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত হাবিবুর রহমান উপজেলার নতুন বালুরচর এলাকার আহমদাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঘটনার দিন রাতে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার একটি গর্তে পাথর উত্তোলনের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ করে গর্তের মধ্যে মাটিচাপা পড়েন তিনি। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

এ দিকে মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোপন রেখে রাতেই দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের পরিবার। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান।

Manual2 Ad Code

তিনি বলেন, নিহতের পরিবার দাবি করছে, হাবিবুর পানিতে ডুবে মারা গেছেন। তবে ঘটনাস্থল ও পরিস্থিতি পর্যালোচনা করে বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code