নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রথমবারের মতো পাঁচটি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়।
সিউকের আওতায় ভবন নির্মাণসংক্রান্ত নকশা অনুমোদন কার্যক্রমের এই অগ্রগতি কর্তৃপক্ষের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় সিউকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।
গত ১৬ আগস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হয়। এরপর ভূমির ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের জন্য প্রাপ্ত আবেদনগুলোর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে বিসি কমিটির সভা আহ্বান করা হয়। সভায় সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে পাঁচটি নকশা অনুমোদন দেওয়া হয়।
সিলেটের পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, প্রযোজ্য বিধিবিধান প্রতিপালন এবং নির্মাণকাজের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সিউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ভবনের ব্যবহার উপযোগিতা নিশ্চিত করে অকুপেন্সি সার্টিফিকেট (ব্যবহার সনদ) প্রদান কার্যক্রমও নিশ্চিত করা হবে।
সিউকের এ কার্যক্রমের মাধ্যমে ভবন নির্মাণে পরিকল্পনাগত শৃঙ্খলা প্রতিষ্ঠা, অননুমোদিত নির্মাণ নিরুৎসাহিত করা, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।
সভায় বিসি কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, সিলেট; নির্বাহী প্রকৌশলী (পিডাব্লিউডি); নির্বাহী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর; স্থপতি রাজন দাস; সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী, সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, সিলেট গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী। বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed