জকিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাস্টার জামাল উদ্দিন ও ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমেদের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। তাদেরকে প্রতিরোধ করতে গেলে শামীম আহমদকে মারধর করে।
ডাকাতদের মারধরে গুরুতর আহত অবস্থায় শনিবার (১০ অক্টোবর) ব্যবসায়ী শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মরতুজা চৌধুরী জানান, মাস্টার জামাল উদ্দিনের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করা হয়েছে। শামীম আহমদের ঘর থেকে কী পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই শনিবার ভোররাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়। পরে সকালে তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
Related News
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More



Comments are Closed