সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ভ্রমণ করা একজন যাত্রীর অভিযোগের ভিত্ততে সোমবার (১২ অক্টোবর) এ দন্ড প্রদান করেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
সিলেট জেলা প্রশাসন সূ্ত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, যাত্রীর অভিযোগের পর যাত্রীর সরবরাহ করা ব্ল্যাকারের ফোন নম্বরটির সূত্র ধরে তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে আটক করা হয়। ওই ব্ল্যাকার ফেঞ্চুগঞ্জে বসেই সিলেটে হোয়াটসঅ্যাপ মারফত ব্ল্যাকে টিকিট সরবরাহ করতেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির ফোনে পাওয়া টিকিট এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ব্ল্যাকারদের ব্যাপারে তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহায়তা করতে যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed