সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ঘটেছে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ধোপাগুল কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ার সামীর আহমেদের স্ত্রী সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাদের ৯ মাসের সন্তান ইনাইয়া জান্নাত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- একটি সিএনজিচালিত অটোরিকশা ও সাদাপাথর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী মা ও শিশু মেয়ে মারা যান।
এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তারা হলেন- মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)।
আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
আর নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
Related News
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More
কানাইঘাট সীমান্তে দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫)Read More



Comments are Closed