Main Menu

সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ তলায় অবস্থিত ‘প্লান্ট হেলথ ক্লিনিকের’ উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় ‘এনহান্সিং দ্য প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’ শীর্ষক সাব-প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধন শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এখানকার গবেষণাগারের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এর গবেষণার ফলাফল এ অঞ্চলের কৃষকদের কাজে লাগবে। আমি এই প্রকল্পের উদ্যোগ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট টিমের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুন্দরভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে এই গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন ।

সংশ্লিস্টরা জানান, উদ্ভিদের রোগ নির্ণয়, শশ্রুষাসহ উদ্ভিদের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে কাজ করা হবে।

Share





Related News

Comments are Closed