গোলাপগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সাইবার সুরক্ষা আইনে আবুল হোসেন বাদশা (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১৩ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী মোড়ে অবস্থিত একটি মুরগির দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন বাদশা গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের আব্দুল জলিল ওরফে আওয়া মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর বাদশাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed