Main Menu

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আহমদ (১৪) বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তার বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed