সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) এ নিষেধাজ্ঞা জারি করেন।
এ উপলক্ষ্যে এসএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদরাসায় ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কেন্দ্রটির ২০০ গজ পরিধির মধ্যে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার, মাইক বা লাউড স্পিকার ব্যবহার, যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন যেকোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটিকে সাময়িকভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে গণ্য করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে দুপুর ১২টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে এবং এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed