Main Menu

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন

বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে আসছেন। বাংলাদেশ তথা সিলেটে দুঃস্থ মানুষের হিতার্থে রোটারীয়ানরা নিবেদিত রয়েছেন। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দূর্ঘটনায় পা হারানো রুহুল আমিন ফরহাদের কৃত্রিম পা প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান পিপি মোহাম্মদ রুহুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত মানবিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান শুয়াইব আহমদ মতিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারীয়ান পিপি মোঃ সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি হানিফ মোহাম্মদ, রোটারীয়ান পিপি হুমায়ুন ইসলামস কামাল, রোটারীয়ান পিপি মোঃ নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি এম এ রহিম, রোটারীয়ান পিপি আব্দুর রহমান ও রোটারীয়ান আইপিপি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed