দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারিছ মিয়া (৩৫) দিরাই উপজেলার আজিম উদ্দিনের ছেলে এবং আহত কাঞ্চন মালা (২৫) তার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ঘরের বেড়া দেয়ার কাজ করছিলেন হারিছ মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাঞ্চন মালাও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed