সিলেটে তিনটি ফার্মেসীকে ৬৩ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিকেল এলাকায় বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে নগরীর ওসমানী মেডিকেল রোড ও আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং বিভিন্ন কারণে সিলেট মেডিকেলকে ৫০ হাজার, শেফালী ফার্মেসীকে ১০ হাজার এবং অন্য আরেকটি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। জেলা প্রশাসনের আদেশে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, ‘ভোক্তাদের কথা চিন্তাকরে সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন কারণে সিলেটের ৩টি ফামের্সীকে জরিমানা করা হয় এবং বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সিলেটে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed