অবৈধভাবে বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ইজারাবিহীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের মহব্বতনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইমুম মিয়া নামে এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মনির মিয়ার ছেলে। বিজিবির একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed