শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাক, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (৫৭ ইবি)–এর শান্তিগঞ্জ ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল (নম্বর: সুনামগঞ্জ-ল ১১-২১৫৫) এবং একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক (সিলেট ড-১১-২২৪২) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল জেলার বাসিন্দা আলী আকবর মিলন (৩০) গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের স্কুলছাত্র কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫) এবং মার্জিয়া বেগম (৩৩)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সেনা সদস্যরা উপস্থিত হয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তারা স্থানীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন। সেনাবাহিনীর এ মানবিক পদক্ষেপে আহতদের জীবন রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয়রা।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। নিহত মিলন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed