জাফলংয়ে আরও ৭৭ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে আরও ৭৭টি পাথর ভাঙার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দ্বিতীয় বারের মতো অভিযান চালায় টাস্কফোর্স।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অভিযানে ৭৭ টি পাথর ভাঙার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।’
এর আগে, গত বুধবার (১৮ জুন) অভিযান চালিয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অভিযানে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা সহায়তা করেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed