চুনারুঘাটে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবার বাগানে হাবিব মিয়া (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
হাবিব মিয়া মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের হামাল মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাবিব মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য তা হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে ওই যুবক আত্মহত্যা করেছেন।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed