সুনামগঞ্জে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ৬৫ লাখ টাকার টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
সোমবার (২৩ জুন) ভোরে জেলার সদর উপজেলার আশাউড়া ও দোয়ারা বাজার উপজেলার বাগান বাড়ি সীমান্ত এলাকার পৃথক দুটি স্থান থেকে চোরাই পথে আসা এসব পন্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ২নং রংগারচড় ইউনিয়নে শাহপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আশাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২২/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫১৬ পিস ভারতীয় শাড়ী জব্দ করে, যার সিজার মূল্য ৫৮লাখ ২২ হাজার টাকা। অপর দিকে জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি সীমান্ত পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলা নামক এলাকা থেকে ৮টি ভারতীয় গরু জব্দ করে। যার সিজার মূল্য ৬ লাখ ৯০হাজার টাকা। যার সর্বমোট সিজার মূল্য ৬৫ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর সত্যাতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed