সিলেটে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে নতুন করে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪জনে।
সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ২৩ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ সোমবার পর্যন্ত পর্যন্ত ১১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ১৪ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।
Related News
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed