নবীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রাসেল আহমদ (৩১) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের বাসিন্দা।
রোববার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন সহকারী উপপরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি টিম।
অভিযান চলাকালে বসতঘরের পূর্ব পাশে একটি কক্ষে থাকা কাঠের শোকেসের ড্রয়ার থেকে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪০০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
আটক রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed