সিলেটে একদিনে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা রোগীর সংখ্যাই বাড়ছেই। আরো দু’জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
তারা জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও দুইজনের করোনা শনাক্ত করা হয়েছে। মোট পাঁচজনকে পরীক্ষা করে এ দু’জন শনাক্ত হলেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ১ জন নিজের বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
মোট ৯২ জনের কোভিড পরীক্ষার পর এই ১১ জনকে শনাক্ত করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে কোভিড চিকিৎসার জন্য সিলেটের বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৭, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed