সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তালহা রেস্টহাউজে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ৩ পুরুষের সাথে দুই নারীকে আটক মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১৮ জুন) বিকালে কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত তালহা গেস্ট হাউজে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। তারা হলেন, মো. নুর আলী (৩৯), সুজন দাস (২৫), গেস্ট হাউজের ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ২৬৪/১৯.০৬.২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নিরাপদ যাতায়াত ও সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয়Read More
নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারাRead More



Comments are Closed