সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সদর উপজেলায় গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
মারা যাওয়া- বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। ফাতেহা বেগম (৮) মৃত রফিকুল ইসলামের বোন রেহেনা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, “আপনার কাছ থেকে এখন জানলাম, আমরা এখনো খোঁজ পাইনি। আমরা খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed