সিলেটে আরও ৩৩টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশের পর অবৈধভাবে পরিচালিত পাথর ভাঙার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সিলেটের ধোপাগুল এলাকায় আরও ৩৩টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে টাস্কফোর্স। এনিয়ে দুইদিনে ৭৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অধিকাংশ মেশিনের বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়।
এর আগে, গত শনিবার (১৪ জুন) সিলেটের জাফলং ইসিএ পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। জাফলং এলাকায় পরিবেশ ধ্বংসকারী পাথর খনন কার্যক্রম সরেজমিনে দেখে তারা সাংবাদিকদের জানান, সিলেট অঞ্চলে আর কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না। একই সঙ্গে পাথর ভাঙার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন তারা।
উপদেষ্টার নির্দেশের পর সোমবার (১৬ জুন) সিলেট সদর উপজেলায় ৩০টি ও জৈন্তাপুর উপজেলায় পাঁচটি ক্রাসার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। অভিযানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
অভিযানের বিষয়ে ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘সোমবার থেকে অভিযান শুরু হয়েছে। আজকের কার্যক্রম সেটারই অংশ। অবৈধ পাথর ভাঙা বন্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাবো।’
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed