ছাতকে সমাজসেবা অফিসে অগ্নিকাণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সমাজসেবা অফিসের পাশেই ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরাও আসেন।
অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সমাজসেবা ভবনের বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed