এইচএসসিতে ফরম পূরণে ফের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বিলম্ব ফিসহ ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কার্যক্রম শুরু হবে ১৮ জুন থেকে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ১৯ জুন পর্যন্ত ফি পরিশোধের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এরপরে কোনক্রমেই ফরম পূরণের আবেদন নেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed