তাহিরপুরে পর্যটন স্পটে নৌকায় করে বিদেশি মদ বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রি করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। অভিযানের টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। পরে সেই নৌকা থেকে মদ ও বিয়ার জব্দ করা হয়।
রোববার (১৫ জুন) বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহল দলের অভিযানে বারকি নৌকাসহ ওই বিদেশি মদ জব্দ করে।
জব্দকৃত বারকি নৌকা, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ারের বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed