বিজয়নগরে ১৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান ইসকফ সিরাপসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
শুক্রবার ( ১৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিজয়নগর থানার সিঙ্গারবিল কাশিনগর এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তার হেফাজত থেকে ১৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ করা হয়।
আটক মো. মহসিন ওরফে পেপে (৩১) কাশিনগর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
« কোম্পানীগঞ্জে পাথর লুটপাট, ৫ জনকে কারাদণ্ড (Previous News)
(Next News) প্রেমের সম্পর্কের জের ধরে যুবককে গলা টিপে হত্যার অভিযোগ »
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed