কোম্পানীগঞ্জে পাথর লুটপাট, ৫ জনকে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে আটক করে ছয় মাসের জেল ও ৩৮টি নৌকা ধ্বংস করা হয়।
শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর লুটপাটে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতি বাড়ি গ্রামের সুয়েজ মিয়া, আব্দুস সালাম, বিলাজুরের ছালেক মিয়া, জুয়েল ও উত্তর রাজনগরের হাফিজুরকে ৬ মাস করে জেল দেওয়া হয়। তাছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ১৮টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামেRead More
জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ১৪ জন আটক
Manual8 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগেRead More



Comments are Closed