সিলেটের নাট্য অভিনেতা এনামুল মুনির আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট নাট্য সংগঠক ও অভিনেতা এনামুল মুনির (৬৩) মারা গেছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে একটার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য ও বিশিষ্ট নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো।
নগরীর কুমারপাড়ার বাসিন্দা এনামুল মুনির মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার (১ জুন) বাদ জোহর নগরের কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এনামুল মুনির বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নাট্য নির্দেশক ছিলেন। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নাট্য সংগঠন কথাকলির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed