সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
বুধবার (২৮ মে) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ এর নিচ হতে এসব পণ্য জব্দ করে বিজিবি।এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ এর নিচ হতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ ৩৪ হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়ো দুধ আটক করা হয়েছে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ১৮ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed