মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর সদস্য আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি এবং সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে সদস্যপদ লাভে আগ্রহীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। সিলেটে কর্মরত যেসব সাংবাদিক সরকার অনুমোদিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং নিউজ এজেন্সিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন, তারা সবাই সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ২৯ মে বৃহস্পতিবার থেকে এসোসিয়েশনের সদস্য সচিব অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ জুন ২০২৫, রবিবার থেকে।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের বিষয়ে বিস্তারিত জানতে নিম্নোক্ত মোবাইল নম্বর দু’টিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: ০১৭১৬-২৪৩৫০৮ ০১৯৫৪-৫৯০২৪৩।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed