হবিগঞ্জে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।
আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭ শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে।
উল্লেখ্য, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৭৭ লক্ষ ৭ হাজার ৬ শত ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed