বাবাকে হাওরে খাবার খাওয়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাওরে বাবাকে দুপুরের খাবার পৌছাতে পারেনি স্কুলছাত্র আমির হোসেন (১৫)। পথিমধ্যে বজ্রপাতে প্রাণ গেল তার।
বুধবার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বক্তারপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনাটি ঘটে।
নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে ও স্থানীয় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে গ্রাম সংলগ্ন হাওরে ধান কাটছিলেন কৃষক ফজল হক। ছেলে আমির হোসেন বাবার জন্য দুপুরের খাবার নিয়ে হাওরে যাচ্ছিল।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস! পথিমধ্যে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হয় আমির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed