কানাইঘাটে শ্রমিক নেতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শিহাব উদ্দিন (৪৫)। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতরভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আজ বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed